Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংয়ের জন্য বরফ ঢাকা পাহাড়ে আলিভট আর রণবীর কাপুর



ডিএনএ বাংলা ডেস্কঃ      মানালিতে আলিয়া ভট এবং রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের শুটিং-এ ব্যস্ত। বরফে ঢাকা মানালিতে দুই নায়ক নায়িকার ছবি সোশ্যাল সাইটে বাইরাল হয়েছে। জানা গেছে, আলিয়া-রণবীর এই মুহুর্তে মুম্বইতে। তবে নভেম্বরের শুরুর দিকে তারা মানালিতে ছিলেন। সেখানে একটি গানের সিক্যুয়েন্স চিত্রায়িত হয়েছিল।




ছবিতে আলিয়াকে শীতকালীন সবুজ ওভারকোটে দেখা গিয়েছে। রণবীরকে জ্যাকেটে। বরফ ঢাকা পাহাড়ে তারা শটের জন্য অপেক্ষা করছিল।   অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র কাল্পনিক কাহিনি। আলিয়া-রণবীরের প্রথম ছবি। ব্রহ্মাস্ত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নগরজুনা। এছাড়াও মৌনি রায়কে খলনায়কের চরিত্রে অভিনয়  দেখা যাবে। ছবিটিতে শাহরুখ খানের ক্যামিও থাকার কথা আছে। 




 ব্রহ্মাস্ত্র সম্পর্কে অবশ্য তেমন কিছু এখনও জানা যায়নি। তবে ছবিতে রণবীরের চরিত্রের নাম শিবা। তিনি হাত থেকে আগুন বার করতে পারেন। ২০২০-র মে মাসে ব্রহ্মাস্ত্র রিলিজ হতে চলেছে।  ভারতের মানালি ও বারাণসী ছাড়াও বুলগেরিয়া, লন্ডন, নিউ ইয়র্ক এবং স্কটল্যান্ড জুড়ে বিভিন্ন লোকেশনে ব্রহ্মাস্ত্র –এর শুটিং হয়েছে।

No comments: