মোটরবাইকের রেষারেষিতে মৃত দুই
দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ৬ ডিসেম্বর: দুই মোটরবাইকের রেষারেষিতে প্রাণ গেল দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে মুরারই থানার বালিয়ারা গ্রামের কাছে। মৃতরা হল সাদ্দাম মবিন (২০) ও মতিবুর মবিন (১৮)। তাদের বাড়ি মুরারই থানার বালিয়ারা গ্রাম।
বুধবার রাত্রে মলয়পুর গ্রাম থেকে দুটি মোটরবাইকে ফিরছিলেন চার বন্ধু। রাস্তায় তারা মোটরবাইক নিয়ে রেষারেষি করে চালাচ্ছিল। বালিয়ারা গ্রামের কাছে তাদের নিজেদের মধ্যে ধাক্কা লাগে। গাড়ি থেকে ছিটকে পরেন চারজনই।
গ্রামের মানুষ চারজনকেই প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশরাফুল শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

No comments: