Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক নীতির সমালোচনা মমতার!



নিজস্ব প্রতিনিধিঃ       কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক নীতির কড়া সমালোচনা করলেন মমতা।  ব্যাঙ্কের ভূমিকা এবং জীবন বীমা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মানুষ। সাধারণ মানুষ সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যাঙ্কে, এলআইসি’তে টাকা জমান। কিন্তু তারাও জানে না তাদের টাকা সুরক্ষিত থাকবে কিনা। মুখ্যমন্ত্রী আজ ‘ইনফোকম ২০১৯’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।





মুখ্যমন্ত্রী মমতা বলেন,  ‘শিল্পক্ষেত্রে আজ ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। বেকারত্ব ক্রমশ বেড়ে চলেছে। অনেক শিল্পপতিরা দেশ ছেড়ে চলে গেছেন। সবচেয়ে জ্বলন্ত সমস্যা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। ১২০ টাকা কেজি পেঁয়াজ! এতেও ওদের কোনও হেলদোল নেই।’




আমাদের নীতি কোনও ভেদাভেদ নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এদিন ‘ইনফোকম’-এর কাছে বাংলায় বিনিয়োগ করে ভবিষ্যৎ প্রজন্মের যুবক-যুবতীদের উৎসাহিত করার আহ্বান জানান।

No comments: