ইলেক্টরস ভেরিফিকেসন প্রজেক্টের কাজ সহ বিভিন্ন অভিযোগে এক অস্থায়ী কর্মীর নিযুক্তি বাতিল
দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০৪ ডিসেম্বরঃ নির্বাচকের আইডি বা “ইলেক্টরস ভেরিফিকেসন প্রজেক্টের কাজে একজন অস্থায়ী ডাটা এন্ট্রি কর্মীর কর্তব্যে গাফিলতি সহ আরও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়। তারপর চলতি মাসের ৩ তারিখ তাঁকে “টারমিনেশন ওর্ডারে” জানানো হয় ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে তাঁকে নিযুক্তি থেকে সরিয়ে দেওয়া হবে। সেই চিঠির কপি জেলা শাসক মৌমিতা গোদালার কাছে প্রেরণ করেন মহকুমা শাসক। চিঠিতে বলা হয়, সময় অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজে তার গাফিলতি ধরা পড়েছে।
২৬ নভেম্বর বিভাগীয় নির্বাচন সংক্রান্ত অফিসারের সাথে ঝগড়া করেছে। পরে কাস্ট সার্টিফিকেট বিভাগে তাকে কাজের দায়িত্ব দেওয়া হয়। সেখানেও ২৭ তারিখ অর্থাৎ তার পরের দিনই একই অভিযোগ ওঠে। ইলেকশন ওসি, এবং অন্যান্য অফিসাররা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করে। ২৯ তারিখ ক্ষমা ভিক্ষার মাধ্যমে সমস্ত অভিযোগ, অভিযুক্ত কর্মী নিজেই স্বীকার করে নিয়েছেন বলে ওই নির্দেশে উল্লেখ করেন মহকুমা শাসক।
তাই চুক্তিবদ্ধ কাজ না করার কারণে ৩ ডিসেম্বর এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে এক মাসের নোটিশ দেওয়া হয় যা শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে তাঁর নিযুক্তি বাতিল বলে গণ্য হবে বলে এই নির্দেশিকায় বলেন মহকুমা শাসক স্বেতা আগরওয়াল। এব্যাপারে তাঁর কাছে প্রশ্ন করা হলে গোটা বিষয়টি তিনি অস্বীকার করেন নি।
তবে মন্তব্য হিসেবে তিনি শুধুমাত্র বলেন, “ এটা অফিসের আভ্যন্তরীন বিষয়। আমি কোন মন্তব্য করবো না। এব্যাপারে অভিযুক্ত কর্মী সব্যসাচী মণ্ডল বলেন, “ প্লিজ, এব্যাপারে আমাকে কোন প্রশ্ন করবেন না”। তারপর জেলাশাসক মৌমিতা গোদালাকে প্রশ্ন করার জন্য বার বার ফোন করা হয়। তিনি তার কোন উত্তর দেন নি।

No comments: