Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ধান দাও, চেক নাও



দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ৪ ডিসেম্বর:     ধান দাও, চেক নাও প্রকল্পে ধান কেনা শুরু করল বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লক। বুধবার ৯ জন কৃষকের কাছ থেকে একশো কুইন্টাল ধান কেনা হয়েছে।




উপস্থিত ছিলেন বিডিও হুমায়ূন চৌধুরী, খাদ্য কর্মাধ্যক্ষ শিরিন শবনম, সভাপতি সেলিমা খাতুন, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ চন্দ্রানী দত্ত প্রমুখ। তাদের হাতে এক লক্ষ ৭০ হাজার টাকার বেশি পরিমাণ চেক তুলে দেওয়া হয়েছে। বুধবার ধান দেন লোহাপুরের রাহেলা বিবি, বাঁধখালার মনিরুদ্দিন শেখ, আবু তালেব শেখরা। ভিড় ছিল না। তাঁরা খুব তাড়াতাড়ি ধান দিয়ে চেক পেয়ে খুব খুশি।




নলহাটি-২ বিডিও হুমায়ুন চৌধূরী বলেন, এখন মাঠে ধান পড়ে আছে। সব ধান তোলা হয় নি। দু’একদিনের মধ্যে ধান তোলা শুরু হবে। তখন  বেশি সংখ্যক চাষী আসবেন বলে আশা করছি।

No comments: