Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সপ্রেম চাহনি



চন্দ্রাবলী:


সুন্দর মুখ... সুন্দর চোখ, কোন সুন্দর মনের জন্যই। তবেই তো বলা যায়-- ও কেন এত সুন্দরী হল অমনি করে ফিরে তাকালো
দেখেতো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ।।



প্রেমহীন জীবনে ছায়া নেই।
প্রেমের চকিত চাহনিতে কারো মন ভুলায় নি, এমনটি বাস্তব নয়! সবার জীবনে প্রেম আসে। প্রেম হীন জীবনে ছায়া নেই! হয়তো কারও জীবনে নীরবে প্রেম এসেছিল। পায় নি তার পরশ। সে তো গাইবেই- তুমি নয় নাই কাছে আসলে
আমায় নাই বা ভালে বাসলে
তাই বলে আমি কিগো ভালবাসবো না
আমি কেন কাছে আসবো না।।




পারো আর চন্দ্রমুখীর মতো কত আশালতা আছে যারা যতীনকে সুখস্মৃতি দিতে চেয়েছিল হয় তো! শরৎ চাটুজ্যের দেবদাস, কিম্বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান। দেবদাস যেমন কখনও,  একবারের জন্য পারোর নাম ভুলতে পারে নি, তেমনি দেবযানের যতীনকে কে কুঁড়ে কুঁড়ে খেয়েছে আশালতার কথা। আগে একসাথে খোলা ছাদের নিচে দাঁড়ানো। একসাথে তারকেশ্বর যাওয়া! শুধু হৃদয় ভরা স্মৃতিসুখ। এই স্মৃতিই তো প্রেম...





অভিমানে বিরহ আরও মধুর হয়ে ওঠে। তখন অভিমানী মন প্রশ্ন করে বলতেই পারে--

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে।।




প্রেম ও বিরহ যমজ। ভুল বোঝাবুঝি না হলে, গুরু দত্তের জীবনে বিরহ আসতো না। রাজেশ খান্নার জীবনে ডিম্পল এতটা জায়গা জুড়ে থাকতো না। টিনা মুনিমের সাথে কিছু দিন পর হাঁফিয়ে উঠতেন না ট্র্যাজেডি কিং! পারো দেবদাসের কাছে না এলেও, ডিম্পল এসেছিল।

প্রিয়া ফিরে এলে মন আনন্দে নেচেই ওঠে।  তার দুই চোখের ভাষায় শুধু একটা কথাই পড়ে নেওয়া যায়। সে অভিমানের ভাষা--

 সেইতো আবার কাছে এলে
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে।।




প্রেম করুন, মন দিয়ে ভালো বাসুন। দেখবেন বিপি কমবে! বিরহের কাঁটার ভয়ে প্রেমের পদ্ম তুলতে ক্ষান্ত হয়ো না...
প্রেম - জীবনে সুশীতল ছায়াতলে আনে আপনাকে, আমাকে সকলকে!

তাই তো প্রেয়সী বিদায় নিলে চোখে আসে জল। সেই তো ভালো বাসা। যেখানে দেহ আছে, তবে তার উপস্থিতিই যথেষ্ট! চকিত চাহনি, ঠোঁটের কোণে এক চিলতে হাসি, আপনার বুকে উষ্ণ স্রোত বইয়ে দিতে সক্ষম।




সেই প্রেয়সী একদিন বৃদ্ধ হলেও, সে আপনার হৃদ স্পন্দন। তার পর একদিন আপনাকে ছেড়ে চলে গেলে জীবনের জলছবি হয়ে দেওয়ালে শোভা পায়। তার দিকে চেয়ে চেয়ে আপনার চোখে এত জল আসে আপনি দেখতেও পান না তার স্মিত হাসি। মান্না দের ও সেই একই অবস্থা হয়েছিল একদিন। -- চোখের জলে সুলুর ( তাঁর স্ত্রী সুলোচনা) মুখ দেখতে পান নি। তবুও ছবির দিকে চেয়ে চেয়ে দিন কেটে ছিল! যেন-- দ্বীপ ছিলো শিখা ছিলো
শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
কাছে ডাকলে না বলে মন কথা বলল না।।




আর যারা ব্যর্থকাম না হয়ে প্রেমের জিয়ন কাঠিতে প্রাণ চায়। আর প্রেমিকারও যখন প্রাণ চায়, চক্ষু না চায়! আবেগে থর থর , সে পৃথিবীর সবচেয়ে ধনী।
তখন আর বলতে হয় না--

এ নদী এমন নদী জল চাই একটু যদি
দুহাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে।।

No comments: