শুধু কেক নয় বেকিং পাউডার আৱ কি কাজে লাগে জানুন
নিজস্ব প্রতিনিধিঃ বেকিং পাউডার এমন কিছু কাজে ব্যবহার করা যায়, যেগুলো খাবারের সঙ্গে জড়িত নয় মোটেও। জেনে নিন বেকিং পাউডারের অন্যরকম ছয়টি ব্যবহার।
#শরীরেরগন্ধদূর_করতে
👉ঘামলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এর পেছনে দায়ি হলো বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া এবং তাদের বংশবৃদ্ধি। তবে কিছু অতিরিক্ত ঘামেন। ফলে শরীরের দুর্গন্ধটাও হয় ভয়াবহ রকমের। শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে বেকিং পাউডার স্নানের পর সামান্য একটু বেকিং পাউডার নিয়ে বগলে লাগালে দুর্গন্ধ নিয়ন্ত্রণে থাকবে অনেকখানি।
#রূপচর্চায়
👉অন্য অনেক খাবার জিনিসের মতো বেকিং পাউডারও রূপচর্চায় ব্যবহার করা যায়। বিশেষ করে ত্বকের মৃত কোষ দূর করতে বেকিং পাউডার খুব কার্যকর। বেকিং পাউডারের সঙ্গে শুধু জল মিশিয়েই সেরে ফেলতে পারবেন ত্বক পরিষ্কারের কাজ। বেকিং পাউডার ও জল মিশিয়ে পেস্ট তৈরি করে লাগান মুখ ও গলায়। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পেডিকিউর করার সময় পায়ে লাগিয়ে ফেলুন বেকিং পাউডারের পেস্ট। দশ মিনিট রেখে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর পেডিকিউর করলে পা হবে আরো পরিষ্কার। হোয়াইড হেডস ও ব্ল্যাক হেডস দূর করতেও বেকিং পাউডারের জুড়ি নেই।
#টাইলস_পরিষ্কারে
👉দীর্ঘদিনের ব্যবহারে টাইলস মলিন দেখাচ্ছে? অথবা পড়ে গেছে বিচ্ছিরি ময়লা দাগ? বেকিং পাউডার, ভিনেগার ও জল মিশিয়ে একটা কাপড় দিয়ে মিশ্রণটি টাইলসের ওপরে লাগান। কিছুক্ষণ পর কাপড় জলেতে ভিজিয়ে টাইলস মুছে ফেলুন। টাইলস হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে।
#ফ্রিজেরদুর্গন্ধদূর_করতে
👉দুর্গন্ধ দূর করতে বেকিং পাউডারের ব্যবহার বহু আগে থেকেই হয়ে আসছে। ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার রাখা হয়। সব গন্ধ মিলেমিশে ফ্রিজের ভেতর তৈরি হয় উত্কট গন্ধ। এই গন্ধ প্রতিরোধ করবে বেকিং পাউডার। একটা ছোট্ট বাটিতে অল্প কিছু বেকিং পাউডার নিয়ে ফ্রিজের এক কোনায় রেখে দিন। ফ্রিজে আর দুর্গন্ধ হবে না। কয়েক দিন পর পর বাটির বেকিং পাউডার পাল্টে দিন।
#পোকামাকড়ের_কামড়ে
👉গ্রীষ্মকাল হোক আর বর্ষা, পোকামাকড়ের আনাগোনা তো লেগেই থাকে। মৌমাছি, বোলতা বা হুলযুক্ত যেকোনো পোকা কামড়ালে আহত স্থানে বেকিং পাউডার ও জলের পেস্ট তৈরি করে প্রলেপ লাগান। যন্ত্রণা দূর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।
#দাঁতঝকঝকেকরতে
👉সাদা দাঁতের মনকাড়া হাসি হাসতে কে না চায়? কিন্তু ঝকঝকে সাদা দাঁত কি সবার থাকে! বিভিন্ন কারণে দাঁত হলদেটে হয়ে যেতে পারে, দাঁতের উজ্জ্বলতা নষ্ট হতে পারে। দাঁত সাদা ভাবা ফিরিয়ে আনতেও কিন্তু বেকিং পাউডার কার্যকরী। আপনার প্রতিদিনের ব্যবহারের টুথপেস্টের সঙ্গে সামান্য একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়ে দাঁত মাজুন। নিয়মিত ব্যবহারে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা। হ্যা, এটা ঠিক যে বেকিং পাউডারের স্বাদ খুবই বিদঘুটে, কিন্তু কষ্ট তো একটু করতেই হবে!
Labels:
Entertainment

No comments: