হায়দ্রাবাদ পুলিশকে কুর্নিশ জানাল সারা দেশ
শুভ মুখার্জি: হায়দ্রাবাদ ঘটনার দশ দিনের মাথায় ভোর সাড়ে তিনটে নাগাদ এনকাউন্টারে মারা যায় ৪ নরাধম। হায়দ্রাবাদের পৈশাচিক ধর্ষণকাণ্ডের অপারাধীদের নিয়ে যাওয়া হয়েছিল সেই কালভার্টের কাছে, যেখানে সারা রাত ধরে তরুণী ডাক্তারকে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
সাইবারাবাদ থানার তরফে জানানো হয়েছে ভোর রাতে নিয়ে যাওয়ার কারণ যাতে জনতার আক্রমণের মুখোমুখি হতে না হয়। চার অপরাধীকে নিয়ে যাওয়ার আগে আঁটসাঁটো পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল ৪৪ নম্বর জাতীয় সড়কের আশপাশে। তার মাঝখান থেকে পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তা সত্ত্বেও পালানোর চেষ্টা করে যেভাবে এনকাউন্টার হতে হল রাজনৈতিক বন্দিদের এনাকাউন্টারে খুনের চেষ্টার রেপ্লিকা।
যে জঘন্য অপরাধ তারা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। জনমানসে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাতে সকলেই এই অপরাধীদের মৃত্যুদণ্ড চাইছিল । ফলে বিরূপ প্রতিক্রিয়ার কোনও সুযোগই নেই। সকলেই সাধুবাদ জানাচ্ছেন হায়দ্রাবাদ পুলিশকে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় নির্ভয়া কাণ্ডের অপরাধীরা এখনও বেঁচে। দরকার ছিল কড়া বার্তা দেওয়া গোটা দেশকে।

No comments: