Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দু’বছরে হাজারো যৌন কেলেঙ্কারির অভিযোগ উবারে



ডিএনএ বাংলা ডেস্কঃ    মহিলাদের  রাতের পথে সুরক্ষিত বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাবই অন্যতম ভরসা। মহিলা যাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ, কুৎসিত অঙ্গভঙ্গির অভিযোগ, শ্লীলতাহানি, ধর্ষণের ভূরিভূরি অভিযোগ দায়ের হয়েছে উবার চালকদের বিরুদ্ধে। তবে সাম্প্রতিক রিপোর্ট চমকে দিয়েছে পুলিশ কর্তাদের। ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ছ’হাজারেরও বেশি যৌন কেলেঙ্কারির ঘটনা ঘটেছে উবারে।এই রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের।





নিউ ইয়র্ক পুলিশের অপরাধ দমন শাখার রিপোর্ট বলছে, গত বছর মার্কিন মুলুকের রাস্তায় ১৩০ কোটি রাইড ছিল উবারের। তার মধ্যে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে হাজারের বেশি। জোরজবরদস্তি গায়ে হাত দেওয়া, কুৎসিত অঙ্গভঙ্গি ও মন্তব্য, আপত্তিকর যৌন ইঙ্গিপূর্ণ আচরণের অভিযোগও রয়েছে অজস্র।  পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গেছে বেশিরভাগ উবার চালকদেরই বৈধ রেজিস্ট্রি নেই। তাদের নাম, পরিচয় সম্পর্কে বিশদ তথ্যও রাখেনি সংস্থা কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অপরাধের পরে নাম বদলে অন্য রাজ্যে পালিয়ে গেছে চালক।   





২০১৭ সালে নিউ ইয়র্কের এক মহিলাকে ধর্ষণ করে এক উবার চালক। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান লোকজন। উবার চালকদের বিরুদ্ধে এমন ঘৃণ্য অপরাধের অভিযোগ নিয়ে মামলা দায়ের করেন আরও ১৯ জন মহিলা। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বছরই  ২,৯৩৬ যৌন কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয় উবার চালকদের বিরুদ্ধে। ২০১৮ সালে এই অভিযোগই ছিল ৩.০৪৫টি।




সংস্থার দাবি, নানা কারণে ৪০ হাজার উবার চালকের লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়েছিল।  রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আরও ৭৫টি দেশে উবার চালকদের বিরুদ্ধে এমন যৌন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে সামনের সারিতেই রয়েছে আমাদের দেশ। সারা দেশেই বার বার মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের তকমা লেগেছে উবেরের গায়ে।

No comments: