Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মৃতা ডাক্তারের বাবা ধন্যবাদ জানালেন হায়দ্রাবাদ পুলিশকে



শুভ মুখার্জি:      পুলিশ এবং রাজ্য সরকারকে এনকাউন্টার  ঘটনার জন্য কৃতজ্ঞতা জানালেন মৃতা পশু চিকিৎসকের বাবা । তার মতে এই ঘটনার পরে হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল।   




 আজকে ভোররাতে চার অভিযুক্তকে এনকাউন্টার করে মারার পরে এমন প্রতিক্রিয়া জানালেন মৃত পশু চিকিৎসকের বাবা। ঘটনার দশদিনের মাথায়  শুক্রবার ভোরে এনকাউন্টারে মারা গিয়েছে হায়দ্রাবাদে পশু চিকিত্‍‌সক ধর্ষণ-খুন কাণ্ডে চার অভিযুক্ত নরাধম মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে।




ঘটনার পুনর্নির্মাণের জন্য শুক্রবার ভোর রাতে তাদের নিয়ে যাওয়া হয় চাতানপল্লির কালভার্টের কাছে যেখানে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। ফলে বাধ্য হয়ে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর তাদের এনকাউন্টার করে পুলিশ।

No comments: