সাংবাদিক সম্মেলন করলেন তৃনমুল-বিজেপিতে আসা বিধায়করা
শুভ মুখার্জি: রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ফের নড়েচড়ে বসল রাজ্য বিজেপির নেতৃত্ব। কর্মীদের চাঙ্গা করতে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়করা সাংবাদিক বৈঠক করে জানালেন তাঁরা ফের দলবদল করছেন না বিজেপিতেই আছেন৷
বিজেপির বক্তব্য, কয়েকজন বিধায়ককে নিয়ে রাজনৈতিক মহলে যে গুঞ্জন চলছিল তা দূর করতেই এই বার্তা৷ দলবদল করা বিধায়ক সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় ও বিশ্বজিৎ দাস রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে করে জানালেন, তাঁরা দলবদল করছেন স্বেচ্ছায়, তৃণমূলে ফেরার কোনও প্রশ্ন নেই।
বাগদার বিধায়ক দুলাল বর ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং সাংবাদিক বৈঠকে ছিলেন না। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও সাংবাদিক বৈঠকে ছিলেন না।

No comments: