অবশেষে জামিনে ১০৫ দিন পড়ে ছাড়া পেলেন চিদম্বরম
শুভ মুখার্জি: অবশেষে ১০৫ দিন জেলে রাত কাটানোর পরে জেল থেকে জামিনে মুক্তি পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট।
আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পেলেন তিনি। প্রসঙ্গত ১০৫ দিন আগে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার, সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।
বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তদন্তে সহযোগিতা করতে হবে,নথি বা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারবেন না,সংবাদমাধ্যমের সামনে তিনি এই মামলা নিয়ে কোনও কথা বলতে পারবেন না, দেশ ছাড়তে পারবেন না। বৃহস্পতিবার সকালে চিদম্বরম তিহাড় জেল থেকে রেহাই পাবেন।

No comments: