ডিসেম্বর মাসেই দক্ষিণবঙ্গে এল শীত
শুভ মুখার্জি: নভেম্বর মাসের শেষ দিকেই তার আগমনী ঘন্টা বেজেছিল। তিনি যে ডিসেম্বর মাসেই আসবেন তা জানিয়ে দিয়েছিল আবহাওয়া অফিস। সেইমত সকাল থেকে ঠান্ডা হওয়া ব ইছে শহর কলকাতার বুকে । কথা মত ডিসেম্বর পড়তেই শীতের আমেজ শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের।
সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৭ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও কুয়াশা ছিল। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আসানসোল, শান্তিনিকেতন, বাঁকুড়া, পুরুলিয়া, এলাকায় ছিল জোড়ালো ঠান্ডা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ও ঠান্ডা পড়ছে বেশ ভালভাবেই। অর্থাৎ নলেনগুড়, জয়নগরের মোয়ার স্বাদ নেয়ার সময় চলে এল।
Labels:
Entertainment

No comments: