Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সভাধিপতির অনুপস্থিতিতে জেলা পরিষদে বসবেন জেলা শাসক



নিজস্ব প্রতিনিধিঃ     বীরভূম জেলা পরিষদ ঘিরে কোন্দলের যে ধূমায়িত পরিবেশ তৈরি হয়েছিল, তা সামাল দিতে  অন্য পদক্ষেপ দেখা গেল। জেলা শাসক বসবেন জেলা পরিষদে।  জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধরী ছয় মাসের জন্য ছুটিতে যাওয়ার জন্য আবেদন করেছেন তার পরিপ্রেক্ষিতেই জেলাশাসক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে জেলা সমাহর্তা অফিসের পাশাপাশি জেলা পরিষদে হাজির থাকবেন।




সম্প্রতি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে জেলা পরিষদ থেকে ছয় মাসের ছুটির আবেদন করেছেন। এই ছুটি চলাকালীন স্বাভাবিক নিয়মে সহকারি সভাধিপতির নন্দেশ্বর মন্ডল দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের। জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার হিসেবে জেলাশাসক মৌমিতা গোদারাও সেখানে নিয়মিত হাজির থাকবেন বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।





বিভিন্ন সরকারি কাজ কর্মের  পরামর্শ দিতে, মতামত আদান-প্রদান ও কাজের গতি আনার জন্য জেলাশাসক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। জেলাশাসক মৌমিতা গোদারা জানান," জেলা পরিষদের কাজকর্মের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য সেখানে গিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসন ভবনের মূল অফিসের পাশাপাশি সেখানেও আমি নিয়মিত থাকবো"।

No comments: