Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পৌষ মেলার প্রাক্কালে স্টল বিলি নিয়ে বিক্ষোভে



দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন, ০৪ ডিসেম্বরঃ     পৌষ মেলার প্রাক্কালে স্টল বিলি নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বোলপুর ব্যবসায়ী সমিতি। এব্যাপারে তারা আগামী শুক্রবার বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে একজোট হয়ে স্মারকলিপি জমা দেবে বলে জানিয়েছেন।




বোলপুর ব্যবসায়িক সমিতির কোষাধ্যক্ষ সুব্রত ভকত এবং সম্পাদক সুনীল সিং এদিন সমস্ত ব্যবসায়ীদের একজায়গায় জমায়েত হয়ে শুক্রবার স্মারকলিপি জমা দেওয়ার জন্য আহ্বান জানান।  এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান, স্বচ্ছতা আনতে কর্তৃপক্ষ অনলাইন সিস্টেম চালু করেছেন। তাকে স্বাগত জানাই। কিন্তু স্টল বুকিংয়ের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করেছেন, তাতে আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে। এটা আমরা মানব না। আমাদের দাবি না মানলে, মেলার মাঠে বাঁশ ফেলতে দেব না।




সংগঠনের সম্পাদক সুনীল সিং  বলেন,  বিশ্বভারতীর উপাচার্য আগেই বলেছিলেন, মেলা হবে না। যাই হোক পরে বলেন মেলা হবে। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে,  তিনি চাইছেন মেলাটা উঠে যাক।  নতুন নিয়মে স্কোয়ারফিট জায়গা হলে এক হাজার টাকার জায়গা দশ হাজার টাকা পড়ছে। তার উপর সিকিউরিটি মানি আছে। এদিকে বিশ্বভারতী মেলার কার্যকাল ৬ থেকে কমিয়ে ৪ দিন করার কথা বলেছে। এতে আমাদের প্রভূত ক্ষতি হবে।

No comments: