Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ভারত থেকে পালিয়ে আস্ত দ্বীপ কিনে নিজের দেশ গড়লেন গডম্যান



ডিএনএ বাংলা ডেস্কঃ    দেশের নাম ‘কৈলাস’৷ ধর্ষণের অভিযোগ দায়ের হতেই দেশ ছেড়ে পালিয়ে এবার আস্ত একটা দ্বীপ কিনে নিজের দেশই তৈরি করে ফেললেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ ৷ নিত্যানন্দের দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র ৷  ছোট ছোট ছেলেমেয়ে ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আশ্রমে আটকে রাখার মতো একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ ৷




সূত্রের খবর, ভারত থেকে পালিয়ে তাঁর সাঙ্গোপাঙ্গোদের নিয়ে ইকুয়েডরের কাছে একটি দ্বীপ কিনে নতুন করে নিজের সাম্রাজ্য পেতে বসেছেন ৷ শুধু তাই নয়, এই নতুন দ্বীপকে নিজের দেশ বলে দাবি করেছেন নিত্যানন্দ ৷ নাম দিয়েছেন কৈলাস ৷ দেশের জন্য তৈরি করেছেন একটি ওয়েবসাইটও ৷ যাতে দাবি করা হয়েছে কৈলাসের নিজস্ব পতাকা, পাসপোর্ট ও এমব্লেমও রয়েছে ৷ শীঘ্রই কৈলাসের জন্য একজন প্রধানমন্ত্রীকেও নিয়োগ করবেন নিত্যানন্দ ৷ ওয়েবসাইট অনুযায়ী, নিত্যানন্দের দেশ কৈলাস, ‘বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র রয়েছে একাধিক মন্দির’ ৷



প্রচুর গাছপালা থাকা এই দ্বীপে যোগচর্চা থেকে বিনামূল্যে শিক্ষা ও খাবারের ব্যবস্থাও রয়েছে ৷ উল্লেখ্য, এই দ্বীপটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত৷  ধর্মগুরু স্বামী নিত্যানন্দের আসল নাম রাজাশেখরান৷ তিনি জন্মগতভাবে তামিলনাড়ুর বাসিন্দা ৷ ২০০০-এর শুরুর দিকে ওসো রজনীশের আদলে বেঙ্গালুরুতে একটি আশ্রম খোলেন তিনি৷ এখান থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু৷ ২০১০ সালে একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এই স্বঘোষিত গডম্যানের একটি ভিডিও ভাইরাল হয়৷ পরে ওই অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও করা হয় নিত্যানন্দকে৷ একাধিকবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই ধর্মগুরুর ৷




২০১৮ সালে কর্ণাটকে তাঁর একটি আশ্রমে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ এরপরই কিছুমাস আগে আহমেদাবাদের আশ্রমে ছোট ছোট ছেলেমেয়েকে অপহরণের পর জোর করে আটকে রাখা ও নাবালিকাদের যৌন হেনস্থার ঘটনা সামনে আসে৷ অভিযোগ দায়েরের পরই গুজরাট পুলিশ দাবি করে ভারত ছেড়ে পালিয়েছে নিত্যানন্দ ৷ 

No comments: