Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিহারে ফের উদ্ধার মহিলার দগ্ধ দেহ



ডিএনএ বাংলা ডেস্কঃ    বুধবার হায়দরাবাদের নৃশংসতার মত আরও একটি পৈশাচিক ঘটনার সাক্ষী হল দেশ৷ এ বার অকুস্থল বিহারের সমস্তিপুর৷ নির্জন এলাকায় উদ্ধার হল এক মহিলার দগ্ধ দেহ৷ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ঘটনা৷ ঠিক হায়দরাবাদের মতোই এই মহিলারও কাপড়-জামা পুড়ে গিয়েছে৷  সমস্তিপুরের ওয়ারিসনগর এলাকায় দেহটি পাওয়া যায়৷



পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দেহ জ্বালিয়ে দিয়ে ওই এলাকায় ফেলে দেওয়া হয়েছে৷ মহিলার দেহটি এতটাই পুড়ে গিয়েছে যে, কিছু চেনা যাচ্ছে না৷ ফলে মহিলার পরিচয়ও জানা যায়নি৷




ওয়ারিসনগর থানার এসআই প্রসুঞ্জয় কুমারের কথায়, 'মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়ে ছাই৷ শুধু পায়ের খানিকটা অংশ আধপোড়া৷ সমস্তিপুর হাসপাতালে পাঠিয়েছি দেহ৷ যৌন নির্যাতন কি না এখনই বলা যাচ্ছে না৷ ময়নাতদন্তের পরেই বোঝা যাবে৷'  

No comments: