Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ছত্তীশগড়ে নিজেদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত ৬ জওয়ান



ডিএনএ বাংলা ডেস্কঃ      ছত্তীশগড়ের নারায়ণপুর জেলায় নিজেদের মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে মৃত্যু হল ৬ আইটিবিপি জওয়ানের৷ ৩ জওয়ান গুরুতর আহত হয়েছেন৷এক জওয়ান এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫ জওয়ানকে মেরে তারপর আত্মহত্যা করলেন৷  বুধবার আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের নারায়ণপুরের কাদেনার ক্যাম্পে এই ভয়াবহ ঘটনায় রীতিমতো তোলপাড় দেশজুড়ে৷



রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে৷ মিলিটারি সূত্রের খবর, সার্ভিস বন্দুক দিয়ে এক জওয়ান প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন৷ ঘটনাস্থলেই গুলিতে মৃত্যু হয় ৫ জনের৷ তারপর নিজেকে শেষ করে দেন তিনি৷ গুলি লাগে আরও ৩ জওয়ানের৷ তাঁরা হাসপাতালে ভর্তি৷ প্রাথমিক খবর অনুযায়ী, এক আইটিবিপি জওয়ান হঠাৎ করেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। 




সূত্রের খবর, বহু দিন ছুটি না পেয়ে হতাশায় ভুগছিলেন ওই আইটিবিপি জওয়ান৷ তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ কোনও কারণে দু দল আধা সেনা জওয়ানদের মধ্যে বচসা হয়। তার জেরেই এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে সহকর্মীকে লক্ষ্য করে গুলি করে। পরে তাঁকেও গুলি করা হয়। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 




No comments: