Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন এই কংগ্রেস নেতা



ডিএনএ বাংলা ডেস্কঃ      মাইক্রোফোন হাতে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র কুমার। ওই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।



দিল্লির উত্তর-পশ্চিম অঞ্চল বাওয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র কুমার সম্প্রতি হাজির হন একটি মিটিংয়ে। সেখানে সোনিয়া গান্দী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদের পাশাপাশি হঠাত করে প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে ফেলেন সুরেন্দ্র কুমার।



কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়ার নাম নেওয়ায়, হতবার হয়ে পড়েন বিধায়কের পাশে দাঁড়ানো এক ব্যক্তি। ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে সুরেন্দ্র কুমার ফের প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়ে জিন্দাবাদ বলতে শুরু করেন।২০১৭ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির রাম চন্দ্রকে পরাজিত করে বাওয়ানার বিধায়ক নির্বাচিত হন সুরেন্দ্র কুমার।




ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কংগ্রেসকে একহাত নেন অকালি দলের নেতা মজিন্দ্র সিং সিরসা। তিনি বলেন, কংগ্রেসের মিটিংয়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম করে স্লোগান দেওয়া হচ্ছে। এর ফলে বোঝাই যাচ্ছে যে কংগ্রেসের গোটা দলই পাপ্পুতে ভরা। এরপরই সংশ্লিষ্ট ওই কংগ্রেস নেতাকে কেন্দ্র করে জোর সমালোচনা শুরু হয়ে যায়।

No comments: