Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হাসপাতালে প্রেমিকার সাথে বিয়ে করে পালাল প্রেমিক



ডিএনএ বাংলা ডেস্কঃ     মহারাষ্ট্রের পুনেতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে করেননি যুবক। তারপরেই আত্মহত্যার চেষ্টা করেন যুবতী। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যুবককে বাধ্য করা হয় বিয়ে করতে। বিয়ে করেনও তিনি। তারপরেই হাসপাতাল থেকে পালিয়ে গেলেন যুবক। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার চেষ্টার পরে হাসপাতালে ভর্তি করা হয় যুবতীকে। তারপরে যুবতীর বাড়ির লোকজন তাঁর প্রেমিককে ধরে নিয়ে আসেন হাসপাতালে।





সেখানেই তিনি যুবতীকে বিয়ে করতে বাধ্য হন। অবশ্য বিয়ের পরেই চম্পট দেন ওই যুবক। তারপর থেকে আর তাঁকে পাওয়া যায়নি।জানা গিয়েছে, এই ঘটনার পরেই ওই যুবতী থানায় তাঁর প্রেমিকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী অফিসার প্রকাশ রাঠোর জানিয়েছেন, সুরজ নালওয়াডে নামের ওই যুবকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। 





নিজের অভিযোগে ওই যুবতী জানিয়েছেন, সুরজ নালওয়াডে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সুরজ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিয়ে করবেন। তাই তাঁকে বিশ্বাস করেছিলেন ওই যুবতী। সুরজ তাঁর বিশ্বাস ভেঙেছেন বলে অভিযোগ করেছেন যুবতী। তিনি নিচু জাতের বলে তাঁকে বিয়ে করতে চাননি সুরজ।  এর ফলে ২৭ নভেম্বর বিষ খান ওই যুবতী। তারপরেই তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

No comments: