মৃত্যু ২ বীরভূমে
নিজস্ব প্রতিনিধিঃ কুপির আলো থেকে বিছানায় আগুন ধরে মৃত্যু হল এক মাঝবয়সী ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাড়্গ্রাম থানার চাঁদপাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম পবিত্র ভাঙ্গি (৫০)। পক্ষাঘাতে তার ডান দিক অসার ছিল। বিবাহ বিচ্ছিন্না ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। ঘুমের সময় বিছানারে এক কোনে কুপির আলো জেলে ঘুমোতেন।
আজ ভোর রাতে সেই কুপির আগুন বিছানায় ধরে যায়। প্রতিবেশীরা তাকে বের করে রামপুরহাট সকালের দিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, পারিবারিক বিবাদের জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম মিন্টু মাল (১৭)। বাড়ি নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। চার ভাইয়ের মধ্যে মিন্টু ছিল সেজো। বাবা-মা দিনমজুরির কাজ করে। গতকাল বিকেলে সে বাড়ির মধ্যে কীটনাশক খায়। সন্ধ্যার দিকে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেই আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।

No comments: