Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আপনি কি বাথরুমে টুথব্রাশ রাখেন? সাবধান



নিজস্ব প্রতিনিধিঃ      সকাল হোক বা রাত্রে খাবার পর আমরা ব্রাশ করি এবং ব্রাশ করে টুথব্রাশটি বাথরুমে দেখে আসি।  শহর কেন্দ্রীক ব্যক্তিরা যৌথভাবে বাথরুম ব্যবহার করে থাকে। যদি তারা নিজেদের টুথব্রাশ বাথরুমেই রাখে তাহলে তারা ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কারের বদলে আরো নোংরা করে ফেলে। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে যে, তাদের টুথব্রাশে মলজনিত জীবাণু থাকার শঙ্কা ৬০ শতাংশ। আর সেই জীবাণুর ৮০ শতাংশই আসে অন্যের মল থেকে। খবর ডেইলি মেইলে’র।



যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত কুইনিপ্যাক ইউনিভার্সিটির এই গবেষণায় দেখা গেছে, মলের ভেতর থাকা জীবাণু বাতাসে ভেসে টুথব্রাশে চলে আসে। এমনকি টুথব্রাশ কভার দিয়ে মুড়িয়ে রাখলে তাতে জীবাণুর বিস্তার আরো সহজ হয়। কারণ ব্রাশ করার পর সেটা কভার দিয়ে ঢেকে ফেলায় ব্রাশ শুকানোর সুযোগ পায় না।



স্যাঁতসেঁতে হয়ে থাকার ফলে জীবাণু আরো পাকাপোক্তভাবে বাসা বাঁধতে পারে। ঠাণ্ডা জল, গরম জল  এমনকি মাউথওয়াশ দিয়ে ধুয়েও এ অবস্থার তেমন একটা পরিবর্তন করা যায় না। বিশেষজ্ঞদের মতে, এটার একমাত্র সমাধান হতে পারে নিজের টুথব্রাশটা বাথরুমের পরিবর্তে নিজের ঘরে রাখা। তা না হলে ডায়রিয়া, চামড়ায় ফুসকুড়ি, কানে সংক্রমণসহ নানা সমস্যা হতে পারে।



তাছাড়া বাথরুমে নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব থাকার ফলে আপনি জানতে পারবেন না কখন সেই পোকা আপনার টুথব্রাশ এর উপর কি জীবাণু ফেলে গেছে। তাই খুব সাবধানতার সাথে টুথব্রাশ ব্যবহার করা উচিত। পারলে ফুটন্ত গরম জলে ধুয়ে মুখে ঢোকানো উচিত।

No comments: