Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কলকাতায় পরপর দু’দিনে সোনার দাম অনেকটাই কমল



ডিএনএ বাংলা ডেস্কঃ      কলকাতায় বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে সোনার দর কমল ৩৮০ টাকা। বিয়ের মরসুমে সত্যিই সুখবর দিল সোনার বাজার। ২২ ও ২৪ দুই ক্যারেটের সোনাই সস্তা হয়েছে। গত ২৬ নভেম্বর পর্যন্ত দফায় দফায় কমতে থাকে সোনার দাম। এর পরে মাঝে মাঝে বাড়লেও সেটা এমন কিছু বে‌শি ছিল না।



শনিবারের পরে রবিবারে বাজার বন্ধ ছিল। সোমবার বাজার খুলতেই সোনার দাম ১০ গ্রাম প্রতি ২০০ টাকা করে কমে যায়। মঙ্গলবার ফের কমে ৭০ টাকা। এক লাফে অনেকটা কমেছিল সোনার দাম। তবে বুধবার আবার বেড়ে যায়। এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩৭,৪৯০ টাকা। অন্য দিকে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩৮,৮৯০ টাকা।  তবে দাম কমার হিসেবে অনেকটাই এগিয়ে ২১ নভেম্বর। সেদিন ২২ ও ২৪ দু’ধরনের সোনাই ১০ গ্রাম প্রতি ৫৪০ টাকা করে কমে।




সব মিলিয়ে গত সাত দিনে কলকাতায় সোনার দাম অনেকটাই কমল। বিয়ের মরসুমে বাজারের ক্রেতা, বিক্রেতা সকলের জন্যই খুশির খবর দিল সোনার বাজার।  জোর আগে যে ভাবে সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছিল তার তুলনায় এখন সোনার দাম ২০০০ টাকার চেয়েও বেশি সস্তা।




আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিবাদের জেরে সোনার দাম চড়া হয়েছিল। এখন সেই বিবাম মিটে যাওয়ার লক্ষণ দেখা দিতেই বাজারে সুদিন আসছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ইদানীংকালের মধ্যে সোনার দাম সব থেকে কম হয়েছে এই সপ্তাহেই। 

No comments: