গ্রেফতার মিম নেতা মতিউর
ডিএনএ বাংলা ডেস্কঃ সোশ্যাল নেটওয়ার্কে সাইডে লাগাতার অশ্লীল আক্রমণ। আর এই অভিযোগে জেলা মিম নেতা মতিউর রহমানকে গ্রেফতার করল পুলিশ। আজ বৃহস্পতিবার চাঁচল থানার পুলিশ মতিউরকে গ্রেফতার করেছে। বুধবার রাতে চাঁচল তৃণমূলের সহ-সভাপতি ইমদাদুল হক চাঁচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ মতিউরকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। খানপুর এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার হন মিম নেতা মতিউর রহমান। এদিন তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৫০৫ এবং ৫০৯ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
জানা গিয়েছে মালদহের চাঁচলের খানপুরের বাসিন্দা মতিউর রহমান। গত দু বছর আগে আসারুদ্দিন ওয়েসি পার্টিতে যোগদান করেছেন। এলাকার দাপুটে তৃণমূল নেতা এমদাদুল হকের অভিযোগ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশ্লীল ও কটুক্তি লিখে সোশ্যাল সাইটে পোস্ট করেছে। ঘটনাটি তার নজরে আসার পরই তিনি চাঁচল থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। মতিউর রহমানকে তার বাড়ি থেকেই পুলিশ গ্রেফগতার করে বলে জানা যাচ্ছে।
Labels:
Entertainment

No comments: