Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মহিলাদের ধর্ষণে সহযোগিতা করা উচিত, বিস্ফোরক শ্রবণ



ডিএনএ বাংলা ডেস্কঃ    অভিনেতা থেকে পরিচালকরাও এই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু স্বঘোষিত পরিচালক ড্যানিয়েল শ্রবণ এই ঘটনা নিয়ে এমন মন্তব্য করেছেন যা ঘিরে এই মুহূর্তে নেট দুনিয়ায় তুমুল বিতর্ক চলছে।  হায়দরাবাদ কাণ্ডকে ঘিরে ড্যানিয়েল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।




ধর্ষণের পরে খুনের ঘটনা কী ভাবে রোধ করা যায় এই নিয়ে সেই পোস্টে লেখেন। ড্যানিয়েল টুইট করেন, খুন এড়াতে নির্যাতিতাদের ধর্ষণে সহযোগিতা করা উচিত। এই বিতর্কিত মন্তব্য করেই নিন্দার মুখে পড়েছেন তিনি। নেটিজেনরা এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর পোস্টটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অবশেষে সেই পোস্ট নিজেই ডিলিট করেন ড্যানিয়েল।  ড্যানিয়েল আরও লেখেন, ১৮ বছরের উপরের মেয়েদের ধর্ষণের বিষয় যথেষ্ট শিক্ষিত হওয়া উচিত। পুরুষদের যৌন আকাঙ্ক্ষা রয়েছে, এই বিষয়টি মহিলাদের অস্বীকার করা উচিত নয়। তাহলেই এই ধরনের ঘটনা (ধর্ষণের পরে খুন) আর ঘটবে না।     





স্বঘোষিত পরিচালকের দাবি, বিশেষ করে ভারতীয় পুরুষদের যৌন শিক্ষা সম্পর্কে সচেতন থাকা উচিত। ১৮ বছরের পরে সঙ্গে কন্ডোম রাখা উচিত। খুব সাধারণ ব্যাপার। পুরুষের যৌন আকাঙ্ক্ষা মিটে গেলেই সে আর খুন করবে না। সরকারেরও এমন কোনও আইন তৈরি করা উচিত, যার জেরে ধর্ষণের পরে আর খুনের ঘটনা ঘটবে না।  ড্যানিয়েল আরও লেখেন, ধর্ষকরা তাদের যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারে না। তাই তাদের মাথায় খুনের চিন্তা আসে।

No comments: