Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সিবিআইয়ের হাতে আরও দুই চিটফান্ড কর্তা




ডিএনএ বাংলা ডেস্কঃ   সারদা ও রোজভ্যালির মত আরও একটি চিটফান্ড সংস্থার খোঁজ পেয়েছিল সিবিআই৷ এবার ওই সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করল সিবিআই৷ ধৃতরা হল অজয় চক্রবর্তী ও সঞ্জিত চক্রবর্তী৷  অভিযোগ, বেশি সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা৷ যুগান্তর রিয়েলটি লিমিটেড এবং যুগান্তর গোল্ড অ্যান্ড জুয়েলারি লিমিলেডের নাম করে বাজার থেকে টাকা তোলা হয়েছিল ওই টাকা৷ আমানতকারীদের কাছ থেকে প্রায় ৭৮ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে৷





অভিযোগ পেয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল সিবিআই৷ এবার ওই সংস্থার সিএমডি অজয় চক্রবর্তী ও ডিরেক্টর সঞ্জিত চক্রবর্তীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷  এর আগে,সেবা নামে একটি চিটফান্ড সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করে সিবিআই৷ দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে ওই চিটফান্ড সংস্থা বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই৷ সেই থেকে সংস্থার দু’জন কর্ণধার পলাতক ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে কয়েকমাস আগে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় হানা দেয় সিবিআই আধিকারিকরা৷ আটক করা হয় সংস্থার দুই কর্তা সঞ্জয় নাগ এবং আশিস ধরকে৷ এরপর তাদেরকে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে নিয়ে আসা হয়৷ এবং গ্রেফতার করা হয়৷     




তারও আগে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের নেমে পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহাকে গ্রেফতার করে সিবিআই৷ এছাড়া অন্যতম এক ডিরেক্টর ধনঞ্জয় কুমার সিংহকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শিয়ালদহ থেকেই তাকে গ্রেফতার করে সিবিআই৷ সেই সময় সিবিআই জানিয়েছিল,ওই ডিরেক্টর শিয়ালদহ হয়ে পালানোর চেস্টা করেছিল৷ তখনই তাকে গ্রেফতার করা হয়৷  সারদা, নারদা ও রোজভ্যালির তদন্তে নেমে সিবিআই আরও একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থা হদিস পায়৷

No comments: