আইন হাতে তুলে নিয়ে নয়, কড়া আইনের মাধ্যমেই ধর্ষকদের সাজা দেওয়া উচিত, মমতা
ডিএনএ বাংলা ডেস্কঃ হায়দরাবাদ এনকাউন্টার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্য পেশ করলেন। তাতে তিনি বললেন আইন হাতে তুলে নিয়ে নয়, কড়া আইনের মাধ্যমেই ধর্ষকদের সাজা দেওয়া উচিত। এদিন কলকাতার মেয়ো রোডে সংহতি দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস।
সেখানেই বক্তব্যের শুরুতে মমতা ধর্ষণের সাজা নিয়ে আরও কঠোর আইনের দাবি তোলেন। বলেন, দ্রুত বিচার করে চার্জশিত পেশ করে সাজা দেওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, হায়দরাবাদে যে এনকাউন্টার হয়েছে তাতে ধর্ষণে অভিযুক্তদের দেহ ময়নাতদন্তের পরে তিনি এনিয়ে মন্তব্য করবেন।
এদিন তিনি বলেন, দ্রুত বিচারের জন্য পশ্চিমবঙ্গে ৮৫টি ফাস্টট্র্যাক কোর্ট রয়েছে। বিচার ব্যবস্থায় গতি আনা দরকার। দ্রুত চার্জশিট পেশ করে আদালতে অভিযুক্তদের বিচার হওয়া দরকার। কোথাও আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না। আদালতের মাধ্যমেই দোষিদের সাজা দেওয়া উচিত।

No comments: