হায়দরাবাদ কান্ডে পুলিশি এনকাউন্টার, আলোচনা ও সমালোচনা তুঙ্গে
ডিএনএ বাংলা ডেস্কঃ শুক্রবার কাকভোরে খবর এল, পুলিশি এনকাউন্টারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হায়দরাবাদ কান্ডে ধৃত অপরাধীদের।ঘটনার খবর সামনে আসতেই প্রত্যাশিত ভাবেই মিশ্র প্রতিক্রিয়ার ঝড় বয়ে গেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিক, খেলোয়াড়, অভিনেতা– সর্ব স্তরে।
বলাই বাহুল্য, বেশির ভাগ মানুষই হায়দরাবাদ পুলিশের এই কাণ্ডে অত্যন্ত খুশি। মনে করছেন, যে নৃশংস অপরাধ করেছিল চার ধর্ষক, তার উচিত-সাজা এটাই। আইনি দীর্ঘসূত্রিতায় বিচারের অপেক্ষায় কত বছর কাটবে কেউ জানে না, তাই এটাই ঠিক কাজ হয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও উপচে গিয়েছে প্রশংসা।ভোরবেলা ধর্ষক-এনকাউন্টারের খবর আসার কিছু ক্ষণ পরেই একটি ছোট ভিডিও ভাইরাল হয় সোশ্যান মিডিয়ায়, যাতে দেখা যাচ্ছে হায়দরাবাজের স্কুলপড়ুয়া ভর্তি বাস থেকে অভিনন্দন ভেসে আসছে পুলিশকে লক্ষ্য করে।

No comments: