Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বন্ধ হতে পারে ভোডাফোন-আইডিয়া





ডিএনএ বাংলা ডেস্কঃ   শুক্রবার এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ৷ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই টেলিকম সংস্থার উপর কেন্দ্রকে ৫৩,০৩৮ কোটি টাকা দেওয়ার দায় বর্তেছে ৷ এদিন এক অনুষ্ঠানে তাঁর কাছ থেকে জানতে এই বিষয়ে জানতে চাওয়া হলে তখন তিনি বলেন, ‘‘যদি আমরা কোনও কিছু না পাই তাহলে ভাবতে হবে ভোডাফোন আইডিয়া বন্ধ করার কথা ৷’’   




প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বিশেষত মুকেশ অম্বানির রিলায়েন্স জিও সঙ্গে টক্কর দিতে গত বছর বিড়লাদের আইডিয়া সেলুলার এবং ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোনের ভারতীয় ইউনিটটির সংযুক্তিকরণ হয়েছিল ৷ কিন্তু তারপরেও এই সংস্থার ১.১৭ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এবং বড় অংকের ক্ষতির বোঝা চেপেছে ৷ তার উপর সুপ্রিম কোর্টের নির্দেশে সংস্থায় দায় আরও বেড়েছে৷  ভোডাফোন আইডিয়ার পিছনে আরও টাকা ঢালা হবে কি না জানতে চাওয়া হলে তিনি জবাবে জানান, এমন ক্ষতিগ্রস্থ সংস্থার টাকা ঢালার যুক্তিসঙ্গত নয়৷





সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলির কাছ থেকে ১৪ বঠর আগে টেলিকম লাইসেন্স এবং স্পেকট্রাম্প বাবদ কেন্দ্রের পাওনা সুদ সহ প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকা৷ ভারতি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া উভয়ই সরকারের কাছে আবেদন করেছিল এই দায় থেকে মুক্ত করার জন্য৷        বিড়লা আশা করেছিলেন, জিডিপি বৃদ্ধি ৪.৫ শতাংশ ( যা গত ছয় বছরে সর্বনিম্ন) থেকে বার করে নিয়ে আসতে সরকারের থেকে ত্রাণ মিলবে শুধুমাত্র টেলিকম ক্ষেত্র বলে নয় গোটা শিল্পের জন্যই ৷

No comments: