Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হল দেহ




ডিএনএ বাংলা ডেস্কঃ একটি মেয়েকে ধর্ষণ করার পরে গুলি করে খুন করে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটল বিহারের বক্সার জেলার কুকুধা গ্রামে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।  ওই মেয়েটির দেহ মঙ্গলবার সকালবেলা একটি ফাঁকা জমি থেকে উদ্ধার করা হয়। ওই জায়গাটি ইতাধি পুলিশ ষ্টেশনের আওতাধীন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বক্সারের সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ সতীশ কুমার। রাজধানী পাটনা থেকে যা ১০০ কিমি দূরে। 





তেলেঙ্গানার ডাক্তার তরুণীকে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর থেকে উত্তাল গোটা দেশ। দোষীদের চরম শাস্তির দাবিতে একজোট সাধারণ মানুষ থেকে বিদ্বজ্জনেরা। সাধারণ মানুষ, বিশেষত মহিলারা সরাসরি প্রশ্ন তুলছেন আর কবে মহিলারা নিরাপদ হবে। আর কবে প্রশাসনের ঘুম ভাঙবে। একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কবে এই সমস্ত নরখাদকদের থেকে রেহাই মিলবে। আর তারপরে সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবার ও সামনে এল এই ঘটনা।  ডেপুটি এসপি জানিয়েছেন, স্থানীয় মানুষদের থেকে খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুনীর শরীরের ঊর্ধ্বাংশ পুরোপুরি ভাবে ঝলসে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।   






পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই মেয়েটির পরিচয় এবং বয়স এখনও জানা যায়নি। এছাড়া জানিয়েছেন, পিএম রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে ওই মেয়েটি নাবালিকা ছিল নাকি যুবতী। ইতাধি পুলিশ ষ্টেশনের আধিকারিকেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই মেয়েটিকে ধর্ষণ করার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করা হয়েছিল। তারপরে প্রমাণ লোপাটের জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছিল।   নির্যাতিতার মাথাতে গুলি করা হয়েছিল। পুলিশ ওই জায়গা থেকে একটি গুলির শেল পেয়েছে বলেও জানা গিয়েছে। সকাল থেকে অনেক গ্রামবাসী ওই জায়গাতে ভিড় করলেও ওই নির্যাতিতাকে চিনতে পারেনি কেউ। উপরের অংশ সম্পূর্ণ ভাবে ঝলসে যাওয়াতেই মনে করা হচ্ছে এমনটা ঘটেছে।  এর আগে ২৭ নভেম্বর ডাক্তার তরুণীকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সকলেই একসঙ্গে চাইছেন দোষীদের কঠোর সাজা হোক।

No comments: