বিয়ের দেখাশোনার কথা চলছিল ঘাতক মাসুদুর রহমানের বাড়িতে
নিজস্ব প্রতিনিধিঃ নাকাশী পাড়ার বাড়িতে চলছিল পাত্রী দেখাশোনা। তবে বিয়ের আগেই সব শেষ ।
মৃত আইটিবিপি-র জওয়ান মাসুদুর রহমানের গ্রাম নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারিতে বাড়িতে মানুষজনের ভিড়।
বুধবার ছত্রিশগড়ের নারায়ণপুরে আইটিবিপি জওয়ান মাসুদুর রহমান নির্বিচারে সহকর্মীদের উপর গুলি চালালে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুজন। সহকর্মীদের গুলি করার পর মাসুদুর রহমানও গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বলে সংবাদে প্রকাশ।
জানা গেছে, নাকাশিপাড়ার বিলকুমারি গ্রামের বাসিন্দা মারফত আলি সেখ ও হানিফা বিবির ছেলে মাসুদুর রহমান। সে ছত্রিশগড়ে আইটিবিপি জওয়ান হিসাবে পোস্টিং ছিল। তার বিয়ের জন্য পাত্রী দেখাশোনা চলছিল বলে গ্রাম সূত্রে জানা গেছে।

No comments: