বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ করা উচিৎ কেন্দ্রের: খালেক
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার অসম কংগ্রেস নেতা আব্দুল খালেক এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘পাকিস্তান ইসলামী দেশ। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানকে আমরা সহায়তা দিয়ে থাকি, সাহায্য করি। যদি বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন হয়, যদি সেখানে অমুসলিমদের উপরে অত্যাচার হয় তাহলে আমাদের সরকারের দায়িত্ব আছে। যে সরকার হিন্দুদের কথা বলে, সেই সরকারের কর্তব্য হল তার প্রতিবাদ করা।
বাংলাদেশকে যে সহায়তা দেওয়া হচ্ছে প্রয়োজনে সমস্ত সাহায্য বন্ধ করা উচিত। কিন্তু আমরা বাংলাদেশ, আফগানিস্তানকে সহায়তা দিতে থাকব এবং সেখানে আমাদের যে ভাই- বোন তা হিন্দু হোক, খ্রিস্টান হোক বা পার্শি হোক যারা সেখানে আছে এবং তাঁরা এখানে আসবে আর আমরা নিশ্চুপ হয়ে থাকব এটা কী ধরণের কথা! এসব লোকেদের ওই সকল দেশে নিরাপত্তা পাওয়া উচিত।’
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলে (ক্যাব) বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে হিন্দু, বৌদ্ধ, পার্শি, শিখ, খ্রিস্টান যারা এদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

No comments: