Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ডিসেম্বর মাসেই রাজ্য সরকার ৮০০ টন পেঁয়াজ আমদানি



নিজস্ব প্রতিনিধিঃ     শুধুমাত্র মাত্র ডিসেম্বর মাসেই রাজ্য সরকার ৮০০ টন পেঁয়াজ আমদানি করেছে  ‘ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া' বা এনএএফইডি-র কাছে।



বুধবার রাজ্য সরকারের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, তারা প্রতি সপ্তাহে এনএএফইডি-র কাছ থেকে ২০০ টন করে পেঁয়াজ নেওয়া হবে। সব মিলিয়ে পুরো মাসের জন্য ৮০০ টন পেঁয়াজ আমদানির কথা জানিয়েছেন।



তুরস্ক থেকে আসা এই পেঁয়াজ মুম্বই বন্দরে পৌঁছানোর পর দাম দাড়াচ্ছে প্রতি কেজিতে ৫৫ টাকা। সেই পেঁয়াজ কলকাতায় আসার পর দাম হবে প্রতি কেজিতে ৬৫ টাকা।



এক সপ্তাহের পুরনো স্টকের পেঁয়াজ বুধবার কলকাতার পোস্তা বাজারে ১২৫ টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই এমনটা জানতে পেরেছে।

No comments: