অ্যালফাবেট থেকে পদত্যাগ সিইও ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সার্গেই ব্রিন
নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন জায়ান্ট কোম্পানি অ্যালফাবেট থেকে পদত্যাগ করলেন সিইও ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সার্গেই ব্রিন। তাদের পরিবর্তে কোম্পানিটির সিইওর অতিরিক্ত দায়িত্বে সুন্দর পিচাই। পাশাপাশি গুগলেরও সিইওর পদে থাকছেন পিচাই।
২০১৫ সালে গুগলের কর্পোরেট পুর্নগঠন এর আওতায় প্রতিষ্ঠিত হয় অ্যালফাবেট। ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি গ্যারেজে প্রতিষ্ঠা করেন ল্যারি পেজ ও ব্রিন। তবে মঙ্গলবার এক ব্লগপোস্টে এ দুজন জানান, তারা কোম্পানির সকল ব্যবস্থাপনা কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। তবে তারা সহ প্রতিষ্ঠাতা, শেয়ার হোল্ডার এবং বোর্ড সদস্য হিসেবে কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন।
তারা জানান, এই কোম্পানির জনক হিসেবে তারা নিয়মিত দেখভাল না করলেও সংস্থার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। তারা মনে করেন এই মাদার কোম্পানিকে নেতৃত্ব দিতে সুন্দর পিচাই এর চেয়ে যোগ্যতর আর কেউ নেই।

No comments: