Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নিষ্প্রাণ হৃদপিণ্ডে প্রাণ ফেরালো চিকিৎসক!



নিজস্ব প্রতিনিধিঃ        এক যুগান্তকারী ঘটনা ঘটিয়ে ফেললেন আমেরিকার নর্থ ক্যারলিনার ডিউক ইউনির্ভাসিটির শল্যচিকিৎসকরা। একটি নিষ্প্রাণ হৃদপিণ্ডে প্রাণ ফিরিয়ে এনে, সেই হৃদপিণ্ডটিকে একজন মুমূর্ষু রোগীর শরীরের সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা। রোগীটি সুস্থ আছেন বলেও দাবি করা হয়েছে।



এই ঘটনার  চিকিৎসামহলে  আলোড়ন সৃষ্টি করেছে। চিকিৎসকদের দাবি, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এ এক নতুন দিশা। এতদিন, শুধুমাত্র ব্রেন ডেথ হওয়া রোগীদেরই হৃদপিণ্ড প্রতিস্থাপন করা যেতো।



এই ঐতিহাসিক গবেষণা করতে গিয়ে ডিউক ইউনির্ভটিসির শল্য চিকিৎসকরা এক প্রাপ্তবয়স্ক মৃত দাতার হৃদপিণ্ড সংগ্রহ করেন। তারা বলছেন, ওই দাতার দেহ থেকে যখন তারা হৃদপিণ্ডটি সংগ্রহ করে ছিলেন, সেই সময় তাঁর শরীরে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একাধিক অগ্রণী কৌশল ব্যবহার করে সেই নিষ্প্রাণ হৃদপিণ্ডে রক্তসঞ্চালন কারানোর ক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হন চিকিৎসকরা।  পুরো ঘটনার একটি ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন। এরপর এক রোগীর দেহে সেটিকে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।



উল্লেখ্য ১৯৬৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এর এক বছর বাদে স্টেনফোর্ড ইউনির্ভারসিটির চিকিৎসকার আমেরিকায় প্রথম এই হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন। ২০১৮ সাল পর্যন্ত আমেরিকায় ৩,৪০০ বেশি হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছে।হৃদযন্ত্রের মত যকৃত, ফুসফুস, কিডনি প্রতিস্থাপনও একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা পৃথিবীতে।

No comments: