হিন্দু জাগরণ মঞ্চ মিছিলে ধুন্ধুমার!
নিজস্ব প্রতিনিধিঃ অনুমতি না পাওয়ায় হিন্দু জাগরণ মঞ্চ মিছিলে বাধা পুলিশের। শুধু তাই নয়, ধুন্ধুমার ঘটলো শিয়ালদহ চত্বরে। অভিযোগ, এদিন পুলিশ বিজেপি নেতা অনুপম হাজরাকে গ্রেফতার করতে গেলে ধুন্ধুমার কাণ্ড বাধে পুলিশ ও কর্মীদের মধ্যে। বুধবার ১টা থেকে তারা মিছিল বের করার কথা থানায় জানিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ের আগে শিয়ালদহ স্টেশনের পার্কিং লট থেকে মিছিল বের করার চেষ্টা করে।
কিন্তু সেখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল। তাই তারা হাজার চেষ্টার সত্ত্বেও পুলিশের বাধা অতিক্রম করে মিছিল বের করতে পারেনি। থানার অনুমতি বিনা মিছিল বের করার জন্য হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
তারা আগে থেকেই জানতো শিয়ালদহ স্টেশনের কাছ থেকে পুলিশরা কোন মতেই মিছিল বের করতে দেবে না। সেই জন্য তারা আগে থেকেই এনআরএস-এর কাছে মিছিলের জন্য কয়েকশো লোক জমায়েত করে রেখেছিল। তারা ধর্মতলার দিকে মিছিল আরম্ভ করে। কিন্তু সেখানে পর্যাপ্ত পুলিশ মেতায়েন না থাকায় সেই মিছিল আটকাতে ব্যর্থ হয় প্রসাশন।
মৌলালির কাছে মিছিল পৌঁছাতেই কয়েকজন পুলিশ সেই মিছিল বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কয়েকশো কর্মীদের তারা বাধা দিতে গেলে তাদের ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতি এস এন ব্যানার্জী রোডেও লক্ষ্য করা করা যায়।
তাদের এই মিছিল বের করার ঘটনা লালবাজার থানা জানতে পেরে ততক্ষণাৎ একজন ডিসি পদমর্যাদার অফিসার এস এন ব্যানার্জী রোডে ছুটে আসেন। কিন্তু সেখানেও পুলিশ প্রস্তুত ছিল না।তারপরও ডিসির হুকুম জারি হওয়ার সাথে সাথে লাঠি চার্জ করে মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। এবং সেখান থেকে হিন্দু জাগরণ মঞ্চের বেশকিছু কর্মীকে পুলিশ গ্রেফতার করে।

No comments: