Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হায়দরাবাদের চার ধর্ষক এনকাউন্টারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নির্ভয়া-কাণ্ডে নিহত তরুণীর মা



ডিএনএ বাংলা ডেস্কঃ    শুক্রবার কাকভোরে খবর আসে, পুলিশের গুলিতে খতম হয়েছে হায়দরাবাদের চার ধর্ষক। ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ তদন্ত চলাকালীন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই গুলি করে মারা হয় তাদের।আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো।




 সারা দেশের নানা প্রান্তে বয়ে যায় স্বস্তির আবহ। হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সকলে। ঘটনার খবর শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্ভয়া-কাণ্ডে নিহত তরুণীর মা আশা দেবীও। তাঁর কথায়, “আমি খুব খুশি এই শাস্তির কথা শুনে। এই ক’দিন এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারিনি আমি।



আজ শান্তি পেলাম। খুব ভাল কাজ করেছে পুলিশ। যিনি এনকাউন্টার করেছেন, তাঁর বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ না করা হয়। আমার মেয়েটার খুনিরাও যত তাড়াতাড়ি সম্ভব সাজা পাক।”

No comments: