Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পুলিশের কাছে কৃতজ্ঞ হায়দরাবাদের নিহত তরুণীর বাবা



ডিএনএ বাংলা ডেস্কঃ     এনকাউন্টারে চার ধর্ষক খুন হওয়ার খবর শুনে হায়দরাবাদের নির্যাতিত ও নিহত তরুণী পশু চিকিৎসকের বাবা   বলছেন “দশ দিন হল মেয়েটা চলে গেছে। এবার হয়তো ওর আত্মার শান্তি হল।”।  শুক্রবার কাকভোরে খবর আসে, পুলিশের গুলিতে খতম হয়েছে হায়দরাবাদের চার ধর্ষক। তদন্ত চলাকালীন পুলিশি এনকাউন্টারের মুখে পড়ে তারা।




হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ তদন্ত চলাকালীন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই গুলি করে মারা হয় তাদের।খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। সারা দেশের নানা প্রান্তে বয়ে যায় স্বস্তির আবহ। হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সকলে। নির্যাতিতা ও নিহত তরুণীর বাবাও জানিয়েছেন, ঘটনায় শান্তি পেয়েছেন তিনি।




 তিনি বলেন, “দশ দিন হয়ে গেল আমার মেয়েটা চলে গেছে। তার পরে শাস্তি হল ওর অপরাধীদের। সরকার ও পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ। এবার নিশ্চয় শান্তি পাবে আমার মেয়েটা।”পুলিশ জানিয়েছে, এ দিন তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল তারা।




তখনই ধর্ষকদের নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। চলছিল তদন্ত, জেরা। এ সময়ে হঠাৎই চার ধর্ষক পালাতে যায় বলে দাবি করেছে পুলিশ। তখনই চালাতে হয় গুলি।  ঘটনাস্থলেই মারা যায় চার ধর্ষক।

No comments: