পার্ল হারবারে তিনজনের ওপর গুলি!
নিজস্ব প্রতিনিধিঃ হাওয়াই-এর ঐতিহাসিক নৌসেনা ঘাঁটি পার্ল হারবারে তিনজনের ওপর গুলি চালালো এক মার্কিন নৌসেনাকর্মী। ঘটনাস্থলে দুজনে মৃত্যু হয়েছে, অন্য একজন গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে ওই তিনজন সাধারণ মানুষের ওপর গুলি চালানোর পর নিজেও ওই নৌসেনাকর্মী আত্মঘাতী হন। পার্ল হারবারে জাপানি সেনা হামলার ৭৮ তম বার্ষিকীর আনুষ্ঠানের মাত্র তিনদিন আগের এই ঘটনা ঘটল।
মার্কিন নৌসেনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘাঁটির ভেতরে মার্কিন নৌবাহিনীর এক সদস্য তিনজনের ওপর গুলি চালিয়ে নিজে আত্মঘাতী হয়। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। গোলাগুলির কারণে ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়।

No comments: