দিল্লি পুলিশকে হায়দ্রাবাদ পুলিশের থেকে শিক্ষা নিতে বলল নির্ভয়ার পরিবার
শুভ মুখার্জি: সাত বছর আগে নির্ভয়াকাণ্ড ঘটলেও আজ পর্যন্ত অপরাধীরা সাজা পাননি। হায়দ্রাবাদে চার অপরাধীকে এনকাউন্টারে গুলি করে খুন করায় বেজায় খুশি নির্ভয়ার বাবা-মা।
তাঁরা স্যালুট জানিয়েছেন হায়দ্রাবাদ পুলিশকে। তাদের মতে এই ধরনের অপরাধীদের এইরকমই শাস্তি হওয়া উচিত। দিল্লি পুলিশকে বলব, আপনারা দেখুন, শিখুন হায়দ্রাবাদ পুলিশকে দেখে কিভাবে কাজ করতে হয় শিখুন ।
এই সব নরপিশাচদের ভবিষ্যৎ কী হওয়া উচিত সেটা সকলের বোঝা উচিত।

No comments: