Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শাস্তি যেখানে ব্যায়াম!



চন্দ্রাবলী:

বেত না মারলে ছাত্র নষ্ট! সে আপ্ত বাক্য আজ ক্লিশেই। তবে এখনও কোন কোন স্কুলে পড়ুয়াদের কান ধরে উঠবস করানো হয়!
এই শাস্তি এখন আইন বিরুদ্ধ। তবে এই আইন বিরুদ্ধ কাজ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল।




কি করে?

আমেরিকায় স্কুল কলেজে এই কানধরে উঠবোস খুব জনপ্রিয়! তবে শাস্তি হিসেবে নয়। যোগ ব্যায়াম হিসেবে। শুধু স্কুল কলেজ নয়, বিভিন্ন কর্পোরেট সেক্টরে ট্রেনাররা এই ব্যায়ামের বিধান রেখেছেন।

আমেরিকার এক চিকিৎসক ফ্রেডরিক রবিনসন বলেন, এই ব্যায়াম মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। ব্রেইন এক্টিভিটিস, ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো। তাই শিশু বয়স থেকে ভালো।





কি করে এই ব্যায়াম করবেন?

ডান হাত দিয়ে বাম দিকের কানের লতি এবং বাম হাত দিয়ে ডান কানের লতি ধরে উঠবস করতে হবে দৈনিক ৫ মিনিট। তাহলেই কেল্লা ফতে!!

No comments: