Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বাসনের জেদি পোড়া দাগ তুলবেন কিভাবে?



নিজস্ব প্রতিনিধিঃ    অনেক সময় মোবাইলে গেম খেলতে খেলতে বা কাজের মুশকিল হতে হতে হাঁড়ি কড়াই যে কখন পুড়ে গেছে তা মনেই থাকে না। কষ্ট হয় তখনই যখন কালো দাগ মেজেও ওঠেনা।

রান্না করতে গেছেন আর হাঁড়ি পুড়ে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দুধ উথলে দাগ পড়তে পারে অথবা তরকারি হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এই দাগ একটু বেশি পড়লে তা উঠিয়ে ফেলা বেশ কষ্টসাধ্য। ডিশ ওয়াশার, সাবান কোনকিছু দিয়ে এই দাগ দূর করা সম্ভব হয় না। এই জেদী দাগ দূর করে ফেলুন সহজ একটি উপায়ে।




যা যা লাগবে
সাদা ভিনেগার
বেকিং সোডা
জল
স্পঞ্জ




যেভাবে করবেন
১। পুড়ে যাওয়া হাঁড়িটি জল দিয়ে ভরে ফেলুন। দাগের গভীরতা উপর নির্ভর করবে জলের পরিমাণ। দাগ বেশি হলে জলের পরিমাণ বেশি দিবেন। এবার এর সাথে এক কাপ ভিনেগার দিয়ে দিন। ভিনেগারের পরিমাণটিও নির্ভর করবে পোড়া দাগের উপর। ছোট হাঁড়ি বা পোড়া দাগের জন্য অল্প ভিনেগার ব্যবহার করুন।

২। এবার এটি ওভেনে জ্বাল হতে দিন। লক্ষ্য রাখুন পোড়া দাগ নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন।




৩। ওভেন থেকে হাঁড়িটি নামিয়ে এতে ২ থেকে ৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা বুদ বুদ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন।

৪।এছাড়া জেদী পোড়া দাগ দূদাগর করার জন্য কেচাপ, ভিনেগার, কোকাকোলা ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলোও দূর করতে সাহায্য করে।



৫। এবার একটি স্পঞ্জ দিয়ে প্যানটি ঘষুন। ৩০ থেকে ৪৫ সেকেন্ড ঘষুন। দেখবেন খুব সহজে পোড়া দাগ উঠে আসছে। খুব বেশি জেদী দাগ হলে এর উপর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন। তারপর আবার কিছুক্ষণ ঘষুন। যত জেদী দাগ হোক না কেন তা দূর হয়ে গেছে।

No comments: