Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নাসার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি খারিজ করল ইসরো



 ডিএনএ বাংলা ডেস্কঃ     ইসরো ও নাসা বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজের চেষ্টা চালাচ্ছিল। বিক্রম নিয়ে নাসার তরফে তথ্য প্রকাশ্যের একদিন পর ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছে, ইসরো আগেই বিক্রম ল্যান্ডার খুঁজে নিয়েছিল ৷ শিবন জানিয়েছেন, ‘নাসার আগে আমাদের অর্বিটার বিক্রম ল্যান্ডার খুঁজে পেয়েছে ৷



এবং এর তথ্য আমরা আগে প্রকাশ করেছি ৷’  দু’দিন আগে LRO চাঁদে চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা চালানোর দাবি করেছে ৷ নাসার তরফে জানিয়েছেন, চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ ক্র্যাশ সাইট থেকে ৭৫০ মিটার দূরে পাওয়া গিয়েছে ৷ ট্যুই করে নাসা এই বিষয়ে জানিয়েছে ৷ নাসা বিক্রমের ধ্বংসাবশেষ খোঁজার কৃতিত্ব চেন্নাইয়ের ইঞ্জিনিয়র সন্নুগ সুব্রহ্মণ্যমকে দিয়েছেন ৷ 



নাসার প্রকাশিত ছবি খুঁটিয়ে পরীক্ষা করছিলেন সন্নুগ সুব্রহ্মণ্যম। দুটি ছবির তুলমানূলক বিশ্লেষণ করে সন্নুগের সন্দেহ হয়, এটাই বিক্রম ল্যান্ডার হতে পারে। সেই সংশয় জানিয়েই নাসা ও ইসরোকে পাল্টা ট্যুইট করেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়র। তাঁর প্রশ্নের দু-মাস পর এল নাসার উত্তর। মার্কিন মহাকাশ সংস্থা জানাল, চিহ্নিত করা বস্তুটিই ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ। 

No comments: