Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পুরুলিয়ার বাড়িতে ফিরল নিহত জওয়ানের দেহ



ডিএনএ বাংলা ডেস্কঃ      শুক্রবার ভোরে সহকর্মীর গুলিতে নিহত বিশ্বরূপ মাহাতোর মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসেন আইটিবিপির আধিকারিকরা।  বুধবার ঘরের ছেলে নিহত হওয়ার খবর আসতেই শোকে বিহ্বল হয়েছিল গোটা পরিবার।





আজ দেহ আসতেই বাঁধ ভাঙল। প্রথমে বিশ্বরূপের দেহ নিয়ে যাওয়া হয় তাঁর আদিবাড়িতে। সেখান থেকে কানালি মাঠের শ্মশানে নিয়ে যাওয়া হয় মরদেহ। গান স্যালুট দেওয়ার পর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।




তার আগে মৃতদেহে মালা দিয়ে নিহত জওয়ানকে শ্রদ্ধা জানান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা অজিত মাহাতো।  আইটিবিপির আধিকারিকরা জানান, ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।  

No comments: